জন্ম নিবন্ধন যাচাই ২০২৬ — অনলাইনে সহজ পদ্ধতি ।। মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই — BDRIS GOV BD গাইড

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করুন ২০২৬
📄 অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করুন ২০২৬
মাত্র ২ মিনিটে ১৭ ডিজিটের জন্ম সনদ যাচাই করুন — জানুন সহজ পদ্ধতি
জন্ম নিবন্ধন যাচাই করতে চাচ্ছেন? অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই করার পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে। জন্ম নিবন্ধন সনদের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে খুব সহজেই জন্ম সনদ অনলাইনে আছে কিনা এবং জন্ম সনদের তথ্য সঠিক কিনা তা যাচাই করতে পারবেন।
মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার পাশাপাশি জন্ম নিবন্ধনের যাচাই কপি ডাউনলোড করার পদ্ধতিও শেয়ার করা হয়েছে। চলুন, বিস্তারিত জেনে নেয়া যাক।
📋 জন্ম নিবন্ধন যাচাই করতে কি কি লাগবে?
জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে দুইটি জিনিস প্রয়োজন হবে। এগুলো হচ্ছে:
  • ✅ জন্ম নিবন্ধন সনদের নাম্বার
  • ✅ জন্ম তারিখ (বছর-মাস-দিন ফরম্যাটে)
জন্ম সনদের নাম্বার এবং উক্ত জন্ম সনদে থাকা জন্ম তারিখ লিখে অনলাইনে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই তথ্য সঠিক কিনা এবং অনলাইন করা হয়েছে কিনা জেনে নিতে পারবেন।
🔍 অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
everify.bdris.gov.bd লিংকে ভিজিট করুন। প্রথম ঘরে জন্ম নিবন্ধন সনদের নাম্বারটি লিখুন। দ্বিতীয় ঘরে জন্ম তারিখ (বছর-মাস-দিন) ফরম্যাটে লিখুন। ছবিতে দেখানো ক্যাপচা কোডটি ফাঁকা ঘরে লিখে Search বাটনে ক্লিক করলে জন্ম নিবন্দন সনদ যাচাই করতে পারবেন।
অথবা, নিচে সংযুক্ত ফরমটির প্রথম ঘরে জন্ম নিবন্ধন সনদের নাম্বার লিখুন। দ্বিতীয় ঘরে বছর-মাস-দিন ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। এরপর, জন্ম নিবন্ধন যাচাই বাটনে ক্লিক করুন। তারপর, নতুন পেজ আসলে ক্যাপচা পূরণ করে আবারও Search বাটনে ক্লিক করে তথ্য যাচাই করুন।
  • ✅ উপরোক্ত ফরমটির প্রথম ঘরে আপনার জন্ম নিবন্ধন সনদের নাম্বার লিখুন।
  • ✅ দ্বিতীয় ঘরে বছর-মাস-দিন ফরম্যাটে জন্ম তারিখ লিখুন।
  • ✅ জন্ম নিবন্ধন যাচাই বাটনে ক্লিক করলে নতুন একটি পেজে নিয়ে যাবে।
  • ✅ উক্ত পেজে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। কোডটি নিচের ফাঁকা ঘরে লিখে Search বাটনে ক্লিক করুন।
এই পদ্ধতি অনুসরণ করলে everify.bdris.gov.bd ওয়েবসাইট ভিজিট করে তথ্য পূরণ করতে হবেনা। এখানে তথ্য পূরণ করে বাটনে ক্লিক করলে অটোমেটিক তথ্য পূরণ হয়ে যাবে। শুধুমাত্র ক্যাপচা কোডটি পূরণ করে Search বাটনে ট্যাপ করলেই আপনার জন্ম সনদের তথ্য যাচাই করতে পারবেন।
📌 জন্ম নিবন্ধন যাচাই করার ধাপসমূহ
Jonmo Nibondhon Jachai করার জন্য এবং যাচাই কপি ডাউনলোড করার পদ্ধতি নিচে ছবিসহ উল্লেখ করে দেয়া হয়েছে। নিচের ধাপগুলো অনুসরণ করলে যেকোনো ব্যক্তির Birth Registration Check করতে পারবেন সহজেই।
🟢 ধাপ ১ — BDRIS GOV BD ভিজিট করুন
জন্ম নিবন্ধন সনদ অনলাইনে যাচাই করতে বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট ভিজিট করতে হবে। এজন্য, গুগলে bdris লিখে সার্চ করুন এবং প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করুন। অথবা অ্যাড্রেস বারে https://everify.bdris.gov.bd/ লিখে এন্টার করুন।
জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট ভিজিট
উক্ত ওয়েবসাইটে জন্ম সনদের তথ্য যাচাই করার পাশাপাশি নতুন জন্ম সনদের জন্য আবেদন, মৃত্যু সনদ যাচাই এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে পারবেন।
🟢 ধাপ ২ — জন্ম নিবন্ধন নাম্বার লিখুন
everify bdris gov bd ওয়েবসাইট ভিজিট করার পর নিচে সংযুক্ত ছবির মতো একটি পেজ দেখতে পাবেন। এখানে, প্রথম ঘরে আপনার Birth Registration Number টি লিখুন।
এই ঘরটিতে অবশ্যই ১৭ ডিজিটের জন্ম সনদের নাম্বার লিখতে হবে। আপনার যদি ১৩ ডিজিটের জন্ম সনদ হয়, তাহলে নাম্বারের শুরুতে আপনার জন্ম সাল বসিয়ে ১৭ ডিজিট করে নিতে পারবেন। জন্ম নিবন্ধন সনদের নাম্বার এবং জন্ম তারিখের মাঝে অমিল থাকলে আপনার সনদের তথ্য যাচাই করতে পারবেন না।
জন্ম নিবন্ধন নাম্বার লিখুন
🟢 ধাপ ৩ — জন্ম তারিখ লিখুন
জন্ম সনদের নাম্বার লেখার পর দ্বিতীয় ঘরে বছর-মাস-দিন ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। অর্থাৎ, আপনার জন্ম তারিখ যদি ১০ জুন, ২০০১ তারিখ হয়। তাহলে, 2001-06-10 এভাবে লিখুন।
এখানে, প্রথমে জন্ম সাল লিখতে হবে। এরপর, একটি ড্যাশ দিয়ে মাস এবং আবারও একটি ড্যাশ দিয়ে তারিখ লিখতে হবে। এভাবে জন্ম তারিখ লেখা সম্পন্ন করুন। জন্ম তারিখ যদি ভুল লেখেন কিংবা ভুল ফরম্যাটে লেখেন, তাহলে আপনার Birth Certificate Check করতে পারবেন না।
জন্ম তারিখ লিখুন
🟢 ধাপ ৪ — ক্যাপচা পূরণ করুন
উপরের দুইটি ঘর পূরণ করার পর নিচে সংযুক্ত ছবির মতো একটি ছবি দেখতে পারবেন। এখানে, একটি কোড দেয়া থাকবে। কোডটি দেখে অংকটি সমাধান করতে হবে। এরপর, ক্যাপচা কোডের নিচের ফাঁকা ঘরে লিখতে হবে।
ক্যাপচা কোড পূরণ করুন
🟢 ধাপ ৫ — জন্ম সনদ তথ্য সার্চ করুন
সকল তথ্য পূরণ করা হয়ে গেলে Search বাটনে ক্লিক করুন।
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করুন
সার্চ বাটনে ক্লিক করলে নিচের ছবিটির মতো আপনার জন্ম নিবন্ধন সনদের সকল তথ্য দেখতে পাবেন।
জন্ম নিবন্ধন চেক করুন
উপরোক্ত এই ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই জন্ম নিবন্ধন সনদের তথ্য যাচাই করতে পারবেন। তবে, তথ্য যাচাই করার সময় যদি Record Not Found লেখা আসে, তাহলে বুঝতে হবে আপনার দেয়া তথ্যে ভুল আছে। এক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদের নাম্বার, জন্ম তারিখ মিলিয়ে নিন এবং সঠিক ফরম্যাটে লিখে আবারও ক্যাপচা পূরণ করে যাচাই করুন। তারপরেও যদি Record Not Found লেখা দেখায়, তাহলে বুঝতে হবে আপনার Birth Certificate টি এখনো ডিজিটাল করা হয়নি।
⬇️ জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড PDF
অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই করার পর যদি যাচাই কপিটি ডাউনলোড করার প্রয়োজন হয়, তাহলে CTRL+P ক্লিক করুন। অর্থাৎ, কীবোর্ড এর CTRL কী চেপে ধরে P চাপুন। তাহলে, একটি পপআপ আসবে। এখানে, Print বাটনে ক্লিক করলে প্রিন্টার যুক্ত থাকলে প্রিন্ট হবে, নাহলে কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড
মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করতে ব্রাউজারের ৩ ডট আইকনে ক্লিক করুন। Share অপশনে ক্লিক করুন। স্ক্রোল করে PDF খুঁজে বের করে সেটিতে ট্যাপ করুন। এরপর, পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।
Jonmo Nibondhon Jachai করার পর যাচাই কপি সংগ্রহ করতে চাইলে এই পদ্ধতি অনুসরণ করে যাচাই কপি ডাউনলোড করে নিতে পারবেন এবং যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। যদি জন্ম সনদের হার্ড কপি প্রয়োজন হয়, তাহলে ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশনে যোগাযোগ করুন।
⚠️ সাধারণ সমস্যা ও সমাধান
পাঠকদের থেকে প্রাপ্ত নিচে কিছু সাধারণ সমস্যা ও তার সমাধান দেওয়া হলো।
❌ No Record Found
অনলাইনে জন্ম নিবন্ধন চেক করতে গেলে সবচেয়ে বেশি যে সমস্যাটির মুখে পড়তে হয়, সেটি হলো "No Record Found" মেসেজ। অনেকেই মনে করেন সার্ভার সমস্যা, কিন্তু বাস্তবে সাধারণত কিছু নির্দিষ্ট কারণেই এই বার্তাটি আসে।
সম্ভাব্য কারণ:
  • ❌ জন্ম তারিখ ভুল দেওয়া
  • ❌ জন্ম নিবন্ধন নম্বর ভুল বা অসম্পূর্ণ
  • ❌ তথ্য এখনও জাতীয় ডাটাবেজে আপডেট হয়নি
সমাধান:
  • ✅ জন্ম সনদ দেখে জন্ম তারিখ ঠিক একইভাবে লিখুন।
  • ✅ জন্ম নিবন্ধন নম্বরটির প্রতিটি ডিজিট মিলিয়ে নিন, কোনো স্পেস বা অতিরিক্ত সংখ্যা যেন না থাকে।
  • ✅ জন্ম তারিখ অবশ্যই YYYY-MM-DD ফরম্যাটে লিখুন (যেমন: 2006-08-15)।
  • ✅ যদি জন্ম নিবন্ধন নতুন করা বা সংশোধন করা হয়ে থাকে, তাহলে কয়েক দিন অপেক্ষা করে আবার চেষ্টা করুন। ডাটাবেজ আপডেট হতে সময় লাগতে পারে।
এই নিয়মগুলো ঠিকভাবে অনুসরণ করলে বেশিরভাগ ক্ষেত্রেই No Record Found সমস্যাটি আর থাকে না।
❌ জন্ম সনদ হারিয়ে যাওয়া গেছে
জন্ম সনদ হারিয়ে গেলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। স্কুল, কলেজ, পাসপোর্ট বা অন্য যেকোনো সরকারি কাজে এই কাগজটি খুবই গুরুত্বপূর্ণ। তবে চিন্তার কিছু নেই, হারিয়ে গেলেও নতুন করে পুনঃপ্রাপ্তি নেওয়ার সুযোগ আছে।
সম্ভাব্য কারণ:
  • অসাবধানতাবশত কাগজপত্র হারিয়ে যাওয়া
  • বাড়ি বদল, বন্যা, আগুন বা অন্যান্য দুর্ঘটনায় নষ্ট হয়ে যাওয়া
  • অনেক পুরোনো জন্ম সনদ ঠিকভাবে সংরক্ষণ না করা
সমাধান:
  • ✅ যদি জন্ম নিবন্ধন অনলাইনে রেকর্ডে থাকে, তাহলে BDRIS ওয়েবসাইটে গিয়ে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে তথ্য যাচাই করুন।
  • ✅ তথ্য মিললে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ / পৌরসভা / সিটি করপোরেশন অফিসে যোগাযোগ করে ডুপ্লিকেট জন্ম সনদের আবেদন করুন।
  • ✅ আবেদন করার সময় সাধারণত জাতীয় পরিচয়পত্র (বা পিতা-মাতার এনআইডি), জন্ম নিবন্ধন নম্বর এবং আবেদন ফি লাগতে পারে।
  • ✅ যদি অনলাইন রেকর্ড না পাওয়া যায়, তাহলে আগে জন্ম নিবন্ধন ডিজিটাল এন্ট্রি বা যাচাই করিয়ে নিতে হবে।
সঠিক নিয়মে আবেদন করলে অল্প সময়ের মধ্যেই হারানো জন্ম সনদের পরিবর্তে নতুন কপি পাওয়া যায়।
❌ Request Timeout
জন্ম নিবন্ধন যাচাই বা সংশ্লিষ্ট সেবা নিতে গিয়ে অনেক সময় Request Timeout, Server Error কিংবা Server Busy এর মতো সমস্যা দেখা যায়। সাধারণত তখনই এই সমস্যাটি আসে, যখন BDRIS সার্ভার ব্যস্ত থাকে বা একসাথে খুব বেশি রিকুয়েস্ট প্রসেস করতে পারে না।
সম্ভাব্য কারণ:
  • সার্ভারের ব্যস্ত সময়
  • একসাথে অতিরিক্ত রিকুয়েস্ট
  • ইন্টারনেট সংযোগ ধীর হওয়া
সমাধান:
  • ✅ সাধারণত সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সার্ভার বেশি ব্যস্ত থাকে। সম্ভব হলে সন্ধ্যা বা রাতের সময় চেষ্টা করুন।
  • ✅ মোবাইল ডেটা ধীর হলে Wi-Fi বা ভালো নেটওয়ার্ক ব্যবহার করুন।
  • ✅ সমস্যা দেখালে সঙ্গে সঙ্গে বারবার চেষ্টা না করে কয়েক মিনিট বিরতি দিয়ে আবার চেষ্টা করুন—অধিকাংশ সময় এতে কাজ হয়ে যায়।
❓ সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন ১: অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইট কোনটি?
উত্তর: অনলাইনে জন্ম নিবন্ধন চেক করার ওয়েবসাইটটি হলো — everify.bdris.gov.bd। এই ওয়েবসাইট ভিজিট করে জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে তথ্য যাচাই করতে পারবেন।
প্রশ্ন ২: মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করা যায়?
উত্তর: হ্যাঁ, মোবাইলে জন্ম নিবন্ধন সনদের তথ্য যাচাই করতে পারবেন। everify.bdris.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করুন।
প্রশ্ন ৩: জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড কীভাবে করব?
উত্তর: Jonmo Nibondhon Jachai করার পর প্রিন্ট অপশনে ক্লিক করে জন্ম সনদের যাচাই কপি pdf ডাউনলোড করে নিতে পারবেন।
প্রশ্ন ৪: জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps কোনটি?
উত্তর: গুগল প্লে স্টোরে অনেক অ্যাপস রয়েছে যেগুলো দিয়ে জন্ম নিবন্ধন সনদের তথ্য যাচাই করতে পারবেন। তবে, everify.bdris.gov.bd ওয়েবসাইট ভিজিট করে আরও সহজেই তথ্য যাচাই করতে পারবেন।
প্রশ্ন ৫: জন্ম নিবন্ধন সনদ যাচাই করার ফি কত?
উত্তর: জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে কোনো ফি লাগেনা। অনলাইনে everify.bdris.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফ্রিতে জন্ম সনদের তথ্য যাচাই করতে পারবেন।
প্রশ্ন ৬: জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd কি?
উত্তর: জন্ম নিবন্ধন যাচাই করার সময় YYYY-MM-DD ফরম্যাটে জন্ম তারিখ লিখতে বলা হয়। এখানে YYYY মানে হচ্ছে জন্ম সাল। MM মানে হচ্ছে মাস এবং DD মানে দিন। অর্থাৎ, কারো জন্ম তারিখ যদি ২৫ মে, ২০০২ সাল হয়, তাহলে 2002-05-25 এভাবে জন্ম তারিখ লিখতে হবে।
প্রশ্ন ৭: জন্ম নিবন্ধন হারিয়ে গেছে কিভাবে বের করব?
উত্তর: জন্ম নিবন্ধন হারিয়ে গেলে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে তাদের ভলিউম বই থেকে জন্ম নিবন্ধন নাম্বার বের করতে পারবেন এবং চাইলে একটি কপি সংগ্রহ করতে পারবেন।
প্রশ্ন ৮: জন্ম সার্টিফিকেট হারিয়ে গেলে কি করতে হবে?
উত্তর: জন্ম নিবন্ধন সার্টিফিকেট হারিয়ে গেলে ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশনে যোগাযোগ করতে হবে। এরপর, তাদের থেকে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে পারবেন।
🏁 শেষ কথা
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে। জন্ম সনদের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে খুব সহজেই আপনার বার্থ সার্টিফিকেটের তথ্য যাচাই করতে পারবেন।
তথ্য যাচাই করার পর যদি Record Not Found লেখা আসে, তাহলে তথ্যগুলো সঠিক আছে কিনা চেক করুন। জন্ম তারিখ বছর-মাস-দিন এই ফরম্যাটে লিখেছেন কিনা সেটিও যাচাই করুন। তারপরেও একই সমস্যা দেখা দিলে ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন থেকে জন্ম সনদটি ডিজিটাল করে নিন।
তবে, আপনার জন্ম সনদটি যদি ১৭ ডিজিটের না হয়, পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে জন্ম সনদ যাচাই করতে পারবেন না। এজন্য, ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদটি ডিজিটাল করে নিতে হবে।
পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান।
এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url